কম্পিউটার নেটওয়ার্ক কী..?

         কম্পিউটার নেটওয়ার্কঃ  কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে এমন একটি সংযোগ ব্যবস্থা যাতে দুই বা ততোধিক কম্পিউটার একসাথে যুক্ত থাকে। সংযুক্ত কম্পিউটারসমূহ একে অপরের হার্ডওয়্যার,সফটওয়্যার এবং রিসোর্সসমূহ শেয়ার করে এবং যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে।




           কম্পিউটার নেটওয়ার্ক এর উপাদানঃ এ নেটওয়ার্করে উপাদান মূলত ৩ টি।যথাঃ-
                                             ১।এপ্লিকেশন সফটওয়্যার,
                                             ২।নেটওয়্যার্ক সফটওয়্যার এবং
                                            ৩।নেটওয়্যার্ক হার্ডওয়্যার।

           নেটওয়ার্কের প্রকারভেদঃ কার্যক্ষেত্রের পরিধির উপর ভিত্তি করে নেটওয়্যার্ক তিন প্রকার। যথাঃ
                                            ১।লোকাল এরিয়া নেটওয়ার্ক(LAN),
                                            ২।মেট্রোপলিটন  এরিয়া নেটওয়ার্ক  (MAN) এবং
                                           ৩।ওয়াইড এরিয়া নেটওয়ার্ক(WAN)।
   
         ১।লোকাল এরিয়া নেটওয়ার্কঃ লোকাল এরিয়া নেটওয়ার্ক বা Local Area Network হলো ডিজিটাল যোগাযোগ  ব্যবস্থা। ভৌগলিক সীমার দিক দিয়ে এর অবস্থান MAN  ও WAN নেট ওয়ার্কের চেয়ে ছোট। এ ক্ষেত্রে তথ্য আদান প্রদানের গতি MAN ও WAN চেয়ে বেশি।


               ২।মেট্রোপলিটন  এরিয়া নেটওয়ার্কঃ মেট্রোপলিটন  এরিয়া নেটওয়ার্ক বা Metropolitan Area Network হলো LAN এর চেয়ে বড় একটি নেটওয়ার্ক।  ভৌগলিক সীমার দিক দিয়ে এর অবস্থান একটি মেট্রোপলিটন শহর পর্যন্ত।


               ৩।ওয়াইড এরিয়া নেটওয়ার্কঃওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা Wide Area Network হলো বিশ্ব ব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক ব্যবস্থা। এ নেটওয়ার্ক কয়েক কিলমিটার থেকে শুরু করে হাজার হাজার মাইল পর্যন্ত হয়। এই নেটওয়ার্ক মূলত LAN ও MAN  এর সমষ্টি। WAN এ তথ্য আদান-প্রদানের গতি LAN ও MAN তূলনায় কম।।
                                           


Powered by Blogger.
author Author

Shahidul Islam Suhag

Hi i am Shahidul Islam Suhag. I am a Web Designer and Developer. CEO and Co-Founder at CronyCo Network.